ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, দ্বীন (অর্থাৎ দ্বীনের বিধি-বিধান ও এর বিভিন্ন পন্থা) অত্যন্ত সহজ সরল। কিন্তু যে ব্যক্তি দ্বীনের সঙ্গে বাড়াবাড়ি করবে সে পরাজিত হবে। তাই সবার কর্তব্য হবে, সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করে বাড়াবাড়ি না করে ধীর স্থিরভাবে মধ্যমপন্থা অবলম্বন করে চলা এবং আল্লাহর রহমত ও করুনার আশা পোষণ করা এবং সকাল-বিকেল ও শেষরাতে নফল এবাদত দ্বারা অধিক নৈকট্য লাভ ও উন্নতির পথে সাহায্য গ্রহণ করা। বোখারি, প্রথম খণ্ড,হাদিস নম্বর-৩৫। ইসলাম সহজ, সরল ও সত্য ধর্ম। সাম্যের ধর্ম। বিভেদ ভুলে এক হয়ে চলা ইসলামের অন্যতম শিক্ষা। কিন্তু সেই সাম্যে, সহজ, সরল ও সত্য ধর্মে আজ নানা মতের ছড়াছড়ি। যে যেই মতের তার কাছে সেই মতই সঠিক। বাকি সব মতই ভুল। আর এই কারণেই এতো অসহিষ্ণুতা। সবাই বুঝে না বুঝে ইসলাম রক্ষায় ব্যস্ত। আর এই ইসলাম রক্ষা করতে গিয়ে কে হকের ওপর অবস্...
Popular posts from this blog
রমজান হোক তওবার সুযোগ
রমজান হোক তওবার সুযোগ শুরু হয়েছে পবিত্র রমজান। এ মাসের প্রতিটি ইবাদত যেন অবহেলায় বিফলে ব্যর্থ না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে রমজানের এ মধ্যবর্তী সময়েও। সারা বছরের সব ত্রুটি-বিচ্যুতি থেকে আল্লাহ পাকের কাছ থেকে মার্জনা ও ক্ষমা চেয়ে নেওয়ার এমন বিরল সুযোগ আগামীবার জুটবে কি না, নিশ্চয়তা নেই। মাহে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের আগ থেকেই তাঁর দোয়ায় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাতেন, হে আল্লাহ! তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মুআল্লা ইবনুল ফযল (র.) বলেছেন, আমাদের পূর্বসুরী বুযুর্গরা রমজানের আগে বছরের ছয় মাস শুধু এ দোয়ায় করতেন যেন আল্লাহ পাক তাদের রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আর রমজানের পর বাকি ছয় মাস তারা দোয়া করতেন, আল্লাহ পাক যেন অতীত হওয়া রমজান মাসে কৃত সব নেকআমলগুলো কবুল করে নেন। তবে এ রমজানকে সত্যিই সাফল্যময় অর্থে কাজে লাগাতে চাইলে কয়েকটি বিষয়ে সতর্ক হতে হবে। এসবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে-তওবা। তওবা শব্দের অর্থ-ফিরে আসা। সারা বছর এবং জীবনভর স্বেচ্ছা...

Comments
Post a Comment